ডাঃ সাইফুল ইসলাম (পি.টি) | Dr. Saiful Islam Physiotherapist (Best Physiotherapist in Dhaka)
সিনিয়র কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট
বিপিটি (ঢাবি ) , এমপিটি (অর্থো)
পিজিসি ইন আকুপাংচার ( ইন্ডিয়া )
স্পেশাল ট্রেইন্ড ইন ওজোন থেরাপি
আমার পরিচয়
আমি একজন ফিজিওথেরাপিস্ট। ২০০৫ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সিআরপি-র একাডেমিক প্রতিষ্ঠান বিএইচপিআই-তে ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) প্রোগ্রামে ভর্তি হই, যা একটি পাঁচ বছরের কোর্স। ২০১২ সালের আগস্টে আমি বিপিটি কোর্স সম্পন্ন করি। এরপর সিআরপি থেকে এক বছরের ইন্টার্নশিপ শেষ করে ২০১৩ সালের শেষের দিকে ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে আমার পেশাগত যাত্রা শুরু করি।
ঢাকার উত্তরায় অবস্থিত ভিশন ফিজিওথেরাপি সেন্টার-ই আমার প্রথম কর্মস্থল । এই সেন্টারটি আমার কয়েকজন মহান বন্ধুর সহযোগিতায় ২০১৩ সালের ডিসেম্বরে শুরু করি । বর্তমান ভিশন ফিজিওথেরাপি সেন্টারের দুটি অত্যাধুনিক শাখা আছে । ঢাকার উত্তরার ৭ নং সেক্টর লেক ড্রাইভ রোডে একটি এবং আরেকটি শাখা বনানী চেয়ারম্যান বাড়ি মোড়ে ।
২০১৮ সালে আমি ইন্ডিয়ার এনআইপিএস এ মাস্টার্স অব ফিজিওথেরাপি ( অর্থোপেডিকস) প্রোগ্রামে ভর্তি হই । ২০২১ সালে মাস্টার্স অব ফিজিওথেরাপি ইন অর্থোপেডিকস শেষ করি ।
২০২২ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউ অব মেডিকেল আকুপাংচার থেকে পোস্ট গ্রাজুয়েশন কোর্স ইন আকুপাংচার সম্পন্ন করি । ২০২৩ সালের শুরুর দিকে ইউএস এর একটা প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে ওজোন থেরাপি উপর স্পেশাল ট্রেইন্ড সম্পন্ন করি । ২০২৩ থেকে বর্তমান পর্যন্ত আমি ফিউচার হেলথ্ এর স্পেশালাইজড্ পেইন ম্যানেজমেন্ট ইউনিট পেইন কিউরের জন্য কাজ করে যাচ্ছি।
Pain Cure - Physiotherapy, Ozone therapy & Acupuncture therapy center, Uttara, Dhaka. 90 Google reviewsPosted on Abdul RahimTrustindex verifies that the original source of the review is Google. আমি মোহাম্মদ আব্দুর রহিম আমি দুবাই প্রবাসী। দীর্ঘদিন যাবত আমার কোমরে ব্যথা ডক্টর পিএল আইডি বলেছেন। আমার আট দশ ঘণ্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। এ রোগের জন্য আমি দেশে এসেছি। ২ মাসের ছুটি নিয়ে, দুই মাস অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সঠিক চিকিৎসা পায়নি পরবর্তী ফেসবুকে Pain cure এর ভিডিও দেখি। এখানে আসি এখানে এসে ডক্টর লিটন স্যার কে দেখায়। আমার ছুটি আর মাত্র ১০ দিন স্যার ১০ দিনের একটা চিকিৎসা ব্যবস্থাপনা করেন। যেখানে ওজন থেরাপি অন্যান্য চিকিৎসা দেন। আমি এখানে তিনটা ওজন দিয়েছি। যেখানে আমি নাড়াচাড়া করতে পারতাম না। তিনটি ওজন থেরাপি দেয়ার পরে আমি অনেকটাই সুস্থ। ব্যথাটা অনেকটাই কমে গেছে। আমার মত যারা প্রবাসী আছে তারা নানা জায়গায় না ঘুরে pain cure উত্তরায় ডাক্তার লিটন স্যারের কাছে আসতে পারেন।স্যার খুবই আন্তরিক।Posted on Shahriar NahidTrustindex verifies that the original source of the review is Google. I am shahriar Nahid. I have been suffereing from back pain for a long period of time,approximately it will be for three to four years.i could not sleep properly,whenever i learn about pain cure by fb i go there and take treatment supervision of D. Nazrul Islam sir.now i feel much better and sleep properly after taking only 6 days therapy. I am very greatful to Nazrul sir.i hope his prosperous life and may omnipotent bless him. Pain cure ❤️ ❤️Nazrul sirPosted on Md Abdur RahmanTrustindex verifies that the original source of the review is Google. আমি দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছিলাম। এক্সিডেন্টের পর এটা আরও তীব্র হয়। হাটাচলা করতে কষ্ট হতো। অনেক ওষুধ খাওয়ার পরও কাজ হয় নি। পরে পেইনকিউরে ডা জাকির স্যারকে দেখাই। অনেকে অপারেশনের কথা বলে বাট আমি রিস্কে যেতে চাই নি। উনি আমাকে এসেসমেন্ট করে কোমরে ৪-৫ ও এস-১ এ পিএলআইডি সমস্যা পান। পরে ১০ সেশনের একটা প্ল্যান করেন। আধুনিক চিকিৎসার সমন্বয়য়ে আমি এখন পুরোপুরি সুস্থ। ধন্যবাদ ডা জাকির স্যারকে ও উনার টিমকেPosted on Md ShamimTrustindex verifies that the original source of the review is Google. আসসালামু আলাইকুম আমি মোঃ শামীম কবির। আমি দীর্ঘদিন যাবত PLID জনিত তীব্র কোমর ব্যথায় ভুগছিলাম। আমি বেকে গিয়েছিলাম,হাঁটা চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেছিল বাথরুমে যেতে হলেও কারোর হেল্প নিতে হতো। দুই মিনিটের বেশি বসে থাকতে পারতাম না। তারপর ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সেরা ফিজিওথেরাপি সেন্টার Pain Cure Centre এর ইনফরমেশন পাই। তারপর আমি যোগাযোগ করে এখানে এসে ডাক্তার কৌশিক ঢালী স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে মাত্র সাতটা ওজন সেশন নিয়ে আমি এখন ৯০% সুস্থ আছি।আমি এখন সব স্বাভাবিক কাজকর্ম করতে পারি। আমি প্রথমে যখন আসছিলাম ফিজিওথেরাপির প্রতি কোন বিশ্বাস ছিল না আমার এক বড় ভাই ও অপারেশনের জন্য বলেছিল। কিন্তু আমি অপারেশন না করে এখন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে অনেক ভালো আছি। কৌশিক স্যারের আন্তরিকতায় আমি মুগ্ধ তাছাড়া এখানকার পরিবেশ এবং ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই আধুনিক। ধন্যবাদ ডাক্তার কৌশিক ঢালী স্যার কে এবং বাংলাদেশের সেরা ফিজিওথেরাপি সেন্টার Pain Cure Centre কে।Posted on Md ShukkorTrustindex verifies that the original source of the review is Google. আমি মোঃ কুদ্দুস মিয়া।আমার বয়স ৩৬ অনেকদিন ধরে কোমরের ব্যথায় ভুগছিলাম। আমার কাজের ধরন এমন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, তাই ব্যথাটা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও তেমন ভালো ফল পাইনি। পরে ফেসবুকে “Pain Cure” সম্পর্কে জানতে পারি এবং সেখানে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসক কামরোজ্জামান সজীব স্যারকে দেখাই। স্যার খুব মনোযোগ দিয়ে আমার সমস্যা শোনেন, পরীক্ষা করেন এবং সহজভাবে বুঝিয়ে বলেন যে আমার PLID হয়েছে। সত্যি বলতে আমি প্রথমে শুধু একবার দেখে যাওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু স্যার যেভাবে আমার সমস্যার কারণ ও চিকিৎসার পরিকল্পনা বুঝিয়ে বললেন, তাতে আমি সেখানেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেই। আলহামদুলিল্লাহ, নিয়মিত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমি অনেক ভালো আছি এবং স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজ করতে পারছি। কামরোজ্জামান সজীব স্যার এবং Pain Cure টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যারা দীর্ঘদিন কোমরের ব্যথায় ভুগছেন, তারা pain cure উত্তরায় যোগাযোগ করতে পারেন।Posted on tasfia shahrinTrustindex verifies that the original source of the review is Google. আস্সালামু আলাইকুম। আমি তাসফিয়া শাহরিন, বয়স ৩৭। আমার ব্যাক পেইন ও বারবার ইউরিনের চাপ হচ্ছিল দেখে আমি পেইন কিওর ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করি। ডায়াগনোসিসে আমার পেলভিক ফ্লোর উইকনেস ধরা পরে। এখানে আমি ডা. নাহিদা পারভীনের তত্বাবধানে পেলভিক ফ্লোর স্ট্রেন্থেনিংয়ের ফিজিওথেরাপি শুরু করি। ডাক্তার আপু অনেক অমায়িক এবং সময় ও ধৈর্য নিয়ে আমার চিকিৎসা পরিচালনা করেছেন। ৬/৭ টি সেসন নেয়ার পরপরই আমার ব্যাথা কমে আসে ও মাসল গুলো শক্তিশালী হতে থাকে। ১৪ টি সেসন শেষে এখন আমি অনেক সুস্থ। এখানে ডাক্তার ও স্টাফরা অনেক আন্তরিক ও সময় নিয়ে রোগী দেখে যা প্রসংশনীয়। ধন্যবাদ পেইন কিওর ও ডাক্তার নাহিদা পারভীন কে।Posted on Md.Mahmudul HasanTrustindex verifies that the original source of the review is Google. Plid চিকিৎসার জন্য ( Pain cure) খুবই ভালো একটা প্রতিষ্ঠান। ডা:কৌশিক ডালি স্যারের তত্ত্বাবধানে আমার চিকিৎসা সুসম্পন্ন করেছি। আপনারাও (Pain cure) এ চিকিৎসা নিতে পারেন।Posted on Md Azizul HaqueTrustindex verifies that the original source of the review is Google. আসসালামু আলাইকুম, আমি আজিজুল হক, দীর্ঘদিন কোমর ব্যথা ভুগছিলাম অনেক মেডিসিন খাইছি কিছুদিন ভালো থাকলেও পরে আবার ব্যাথা হতো তারপর ফেসবুকে pain care সম্পর্কে জানতে পারি, আমি এখানে ১৪ দিন ট্রিটমেন্ট নেয় মাসুম স্যারের কাছে আলহামদুলিল্লাহ আমি এখন ৮৫/৯০% সুস্থPosted on FATIMATrustindex verifies that the original source of the review is Google. আমি অনেকদিন যাবত হাঁটু ও কোমর ব্যথা, ঘুমের সমস্যায় ভুগছিলাম। সাথে অতিরিক্ত ওজন ছিলো। পেইনকিউরে আসার পর ডা: জাকির স্যার আমাকে এসেসমেন্ট করে হাঁটুতে আর্থাইটিস ও কোমরে পিএলআইডি সমস্যা পান। দীর্ঘ ২ মাস আমি ভর্তি থেকে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আমি সিঁড়ি বাইতে পারি। কোমরেও কোনো ব্যথা নেই। ঘুমও ভালো হচ্ছে এবং ওজনও কমেছে। এখানকার সবাই খুবই খুবই আন্তরিক। সবার জন্য দোয়া রইলো।
